আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী, স্বনামধন্য ও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আল-কিবলাহ্ হজ্ব কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে চট্টগ্রামের নাসিরাবাদ কনভেনশন হলে ২০২৬ সালের পবিত্র হজ্ব পালনে আগ্রহী হজ্বযাত্রীদের জন্য দিনব্যাপী ব্যাপক হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে বিকাল পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের প্রখ্যাত আলেম, ইসলামী চিন্তাবিদ, খতিব, গবেষক ও হজ্ব বিশেষজ্ঞগণ হজ্বের ফরজ, ওয়াজিব, সুন্নাহ, করণীয়-বর্জনীয়, সফর ব্যবস্থাপনা, সৌদি আরবের আইন-কানুন, হজ্বের আধ্যাত্মিক তাৎপর্য এবং বাস্তব প্রস্তুতি বিষয়ে ধারাবাহিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এরাবিক বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মঈন উদ্দীন আযহারী হজ্বের ধর্মীয় বিধান ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক, দৈনিক আমার দেশ পত্রিকার সহ-সম্পাদক ও আন নূর জামে মসজিদের খতিব শাইখ আলী হাসান তৈয়ব হজ্বের আধ্যাত্মিক তাৎপর্য, সঠিক প্রস্তুতি ও আধুনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
হজ্বযাত্রীদের প্রশিক্ষের পর বিনামূল্যে হজ্ব উপকরণ প্রদান করেন, আল-কিবলাহ্ হজ্ব কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা।
এছাড়াও বিভিন্ন সেশনে দেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, খতিব ও ইসলামী ব্যক্তিত্বগণ হজ্বযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যা উপস্থিত হাজীদের জন্য ছিল অত্যন্ত উপকারী ও বাস্তবভিত্তিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন হেলালী, মুহতামিম, আফজাল নগর মাদ্রাসা, সাতকানিয়া।
সমগ্র প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, আল-কিবলাহ্ হজ্ব কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন ফারুকী, ইসলামী প্রতিষ্ঠাতা পরিচালক, লুগাতুল আরাবিয়া এবং খতিব, বাইতুল আকরাম জামে মসজিদ, ঢাকা ক্যান্টনমেন্ট।
বক্তারা বলেন, হজ্ব শুধু একটি সফর নয়; এটি মুসলমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই শুদ্ধ ও সহীহভাবে হজ্ব পালনের জন্য প্রয়োজন নির্ভুল জ্ঞান, বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনা। এ ধরনের কর্মশালা হজ্বযাত্রীদের আত্মিক, ধর্মীয় ও ব্যবহারিক প্রস্তুতিতে অনন্য ভূমিকা রাখে।
বিপুল সংখ্যক হজ্বযাত্রী, আলেম-ওলামা, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, জ্ঞানসমৃদ্ধ আলোচনা, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং হজ্ব প্রস্তুতির এক অনন্য দৃষ্টান্ত। www.amarbangla.tv
