আমার বাংলা টিভি ডেস্ক : আসন্ন ১নং চরতী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করছেন আবছার উদদীন চৌধুরী (বাবর)। আগামী ১৫ তারিখ, বৃহস্পতিবার চেয়ারম্যান পদপ্রার্থীদের যাচাই-বাছাই ও মতবিনিময় সভায় অংশগ্রহণের পূর্বপ্রস্তুতি হিসেবে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেন তিনি ।
উঠান বৈঠকে আবছার উদদীন চৌধুরী (বাবর) বলেন, “চরতী ইউনিয়নের মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি এমন একটি ইউনিয়ন গড়তে চাই, যেখানে দলমত-নির্বিশেষে সবাই সমান মর্যাদা ও নাগরিক সুবিধা পাবেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। amarbangla.tv তরুণদের মেধা, সাহস ও উদ্যমকে কাজে লাগিয়ে চরতী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কাছেই দায়বদ্ধ থাকব। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়ন করতে চাই ।”
আবছার উদদীন চৌধুরী (বাবর) ওমরগনি এমইএস কলেজের সাবেক শিক্ষার্থী এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা। তিনি চরতী ইউনিয়নের সাবেক ছয়বারের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম বজল আহমদ চৌধুরীর নাতি এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আছহাব উদ্দিন চৌধুরীর ছেলে।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য মাস্টার ইসমাইল ও মো. আবু সামা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজিম, ৭ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা জাহেদ ও নুরুল আবছার, চরতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্যসচিব মো. মুজিব সিকদার, যুবদল নেতা আনসার ও আবছার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, সাবেক সদস্যসচিব আবদুর রশিদ, আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সোহাগ, সাবেক ছাত্রদল নেতা মো. জাহেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ ।
“তারুণ্যের প্রথম ভোট, তরুণ নেতৃত্বের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে চরতী ইউনিয়নের উন্নয়ন, জনসম্পৃক্ততা ও পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আবছার উদদীন চৌধুরী (বাবর)। www.amarbangla.tv
