নতুন নেতৃত্বে চট্টগ্রাম ডাইনামিক ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (সিডিএলএ) অনুষ্ঠিত ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম ডাইনামিক ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (সিডিএলএ) বার্ষিক সাধারণ সভা, ২০২৬-২৭ কার্যকরী কমিটি ঘোষণা ও দায়িত্ব গ্রহণ, ফল উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য আইনজীবীদের অংশগ্রহণে নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট এস এম সিরাজউদ্দৌলাহ্ এবং সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট মোহাম্মদ কুতুব উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে আইনজীবীরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। একটি সংগঠনকে গতিশীল রাখতে সদস্যদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, চট্টগ্রাম ডাইনামিক ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সদস্যদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস এম সিরাজউদ্দৌলাহ্ বলেন, সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসায় নতুন দায়িত্ব পেয়েছি। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুতুবউদ্দিন বলেন, সংগঠনের সকল সদস্যের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। আইনজীবীদের পেশাগত স্বার্থ ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। www.amarbangla.tv

অনুষ্ঠানে সিডিএলএ’র সিনিয়র সহসভাপতি এডভোকেট মোঃ আলী হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: এনামুল হক, সিডিএলএ’র উপদেষ্টা ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব খান, অ্যাডভোকেট মোঃ আবদুর রশিদ, অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিনসহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভার পাশাপাশি ফল উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। www.amarbangla.tv