আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের আন্দরকিল্লার টেরিবাজারে অবস্থিত কে.বি. অর্কিড প্লাজায় ‘রমনী লেডিস টেইলার্স অ্যান্ড ফ্যাশন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং গ্রাহকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোজাম্মেল হক বলেন, “গ্রাহকদের রুচি, পছন্দ ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা মানসম্মত টেইলারিং ও ফ্যাশন সেবা নিশ্চিত করতে চাই। উন্নত প্রযুক্তির মেশিন, আধুনিক ডিজাইন এবং দক্ষ ও অভিজ্ঞ সেলাই কারিগরের মাধ্যমে প্রতিটি পোশাক নিখুঁতভাবে প্রস্তুত করা হবে। গ্রাহকের সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উপস্থিত অতিথিরা বলেন, টেরিবাজারের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় ‘রমনী লেডিস টেইলার্স অ্যান্ড ফ্যাশন’-এর যাত্রা নারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে। তারা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বলেন, আন্তরিক সেবা, উন্নত মানের কাজ এবং সময়মতো ডেলিভারির মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প সময়েই গ্রাহকদের আস্থা অর্জন করবে।
উল্লেখ্য, কে.বি. অর্কিড প্লাজা (থার্ড ফ্লোর), টেরিবাজার, আন্দরকিল্লা, চট্টগ্রাম-এ অবস্থিত ‘রমনী লেডিস টেইলার্স অ্যান্ড ফ্যাশন’-এ লেডিস টেইলারিং, থ্রি-পিস, লেহেঙ্গা, গাউন, ব্লাউজ, বোরকা, সালোয়ার-কামিজসহ বিভিন্ন ধরনের পোশাক আধুনিক ডিজাইনে তৈরি করা হবে।
প্রতিষ্ঠানটি উন্নত মেশিন ও দক্ষ সেলাই কারিগরের মাধ্যমে মানসম্মত সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে। www.amarbangla.tv
