আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের কৃতি সন্তান শহীদুল ইসলাম ভুঁঞা রিগেল।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতে ২০১২ সালে গোপাল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে ২০১৫ সাল থেকে ধানমন্ডি থানা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
বর্তমানে তিনি ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব অ্যান্ড ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, জনসেবামূলক কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা প্রদান করে আসছেন তিনি।
বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে মালিবাগ ও শান্তিনগর এলাকায় শিক্ষার্থীদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে নেতাকর্মীদের প্রশংসা অর্জন করেন।
তার দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম, রাজনৈতিক নিষ্ঠা, সামাজিক কর্মকাণ্ড এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করা হয়েছে।
