শ্রমিকদলের দোয়া মাহফিল নেতাকর্মীদের ঐক্যের আহ্বান

আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাবেক মহানগর শ্রমিকদলের থানা, বেসিক ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিগত আন্দোলন-সংগ্রামে নিহত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোতোয়ালি থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এম এ নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুউল্লাহ বাহার।

চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলন-সংগ্রামে যেসব নেতা-কর্মী জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ আবুল খায়ের স্টীল মিলের সাধারণ সম্পাদক, এডভোকেট এম আর মন্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদল, আবদুস সাত্তার হোটেল এন্ড রেস্টুরেন্টে শ্রমিক দল, আনোয়ার হোসেন, মহানগর শ্রমিকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুস ছত্তার, ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ, বাবুর্চি সমিতি মহানগর চট্টগ্রামের সভাপতি আহমদ উল্লাহ, ডবলমুড়িং থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন এবং মহানগর শ্রমিকদল নেতা আবুতাহের কোম্পানি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শেখ রবিউল রবি (খুলশী থানা), মোঃ আবদুল খালেক (খুলশী থানা), মোঃ শফিকুল ইসলাম (পাঁচলাইশ থানা), মোঃ রুবেল (কোতোয়ালি থানা), মোঃ বাহার (কোতোয়ালি থানা) ও জাকির হোসেন (পাহাড়তলী থানা) চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের থানা বেসিক ওয়ার্ড নেতৃবৃন্দ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের সিনিয়র জুনিয়র নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং আন্দোলনে নিহত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। www.amarbangla.tv