৩৫ নং বক্সিরহাট বিএনপির উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়

আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প রাজনৈতিক নেতৃত্ব হিসেবে পরিচিত দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

৩৫ নম্বর বক্সিরহাট বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং কোতোয়ালী থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুর হোসেন নুরু-এর সভাপতিত্বে এবং তরুণ বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার-এর সঞ্চালনায়, যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনি-এর সার্বিক তত্ত্বাবধানে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় রাজাখালী বিশ্বরোড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হারুন জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী ওসমান গনি, আলহাজ্ব ইউসুফ খান, মাওলানা মজিবুর রহমান, নকীব উদ্দিন ভূঁইয়া, আলী ইউসুফ, হোসেন মাঝি, ডা. হারুন, নুরুল আবছার, নেজাম উদ্দিন, সেলিম খান, হাবিবুর রহমান, মহিউদ্দিন, জুয়েল রানা কালু, রবিউল, নুরুল ইসলাম স্বপন, আলমগীর, শামসুল আলম, সাইফুল ইসলাম, জাবেদ, আরিফুল ইসলাম আরিফ, আজমীর, মন্জু, বাপ্পি মিয়া, সালাউদ্দিন, শাহাদাত হোসেন রাকিব, শাওন, মাঈনউদ্দিন, নাছির উদ্দিন, আবদুল সাত্তার, আবুল কালাম, মনিরুল ইসলাম আবির, জাফর, খোকন, রাকিব, সালাউদ্দিন, আজিজ, আবদুল হালিম, জাহেদ, মুন্না, মিরাজ, সাকিব, মাইকেল, ইসমাইল, কাইছার, সৌরভসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যে নেতারা বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে নিয়ে আসে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক বিত্তবান ও সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। তারা বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ।

অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। www.amarbangla.tv