আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রামে টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনার ওয়াহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল কমিশনার ফেরদৌস আহম্মদ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ডিসি (উত্তর) মোহাম্মদ আমিনুল ইসলাম, এডিসি মাহমুদুল হক, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান এবং কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য খাইরুল ইসলাম কক্সি, আব্দুল হান্নান, মো. ইসমাইল, মোহাম্মদ উসমান গণি, মো. মুসা ও আহমদ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, গোলাম নবী, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মহি উদ্দিন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, মোহাম্মদ বাকের উল্যাহ, হারুনুর রশিদ, মো. ইব্রাহিম পারভেজ, মামুনুর রশিদ, দিদারুল আলম, নাছির উদ্দিন, মো. মামুনুর রশিদ, মোহাম্মদ জাবেদ ও আবু ছালেকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। রমজানের এই পবিত্র সময়ে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও জোরদার করা প্রয়োজন। ব্যবসায়ীদের সততা, ন্যায্যমূল্য ও জনসেবামূলক মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। www.amarbangla.tv
