বক্সিরহাটে রোজাদারদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

আমার বাংলা টিভি ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। তারেক রহমান-এর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার দুপুরে বক্সিরহাট চাউল পট্টি মোড় এলাকায় প্রায় চার হাজার সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজনে ছিল ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, কোতোয়ালী থানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কোতোয়ালী থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুর হোসেন নুরু। সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার ও যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন-এর মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন আবু সুফিয়ান, চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউসুফ খান এবং সাবেক কোতোয়ালী থানা বিএনপির সভাপতি আকতার খান।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পবিত্র রমজান মাস ধৈর্য, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

বক্তারা বলেন, রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন। তারা আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব ইউসুফ খান, সেলিম মোস্তফা, মোস্তাক সওদাগর, আলহাজ্ব আবদুল মান্নান সওদাগর, সেলিম খান, কালাম, মুনসুর, কালু, ম্যাক আকাশ, হাবিব, লিটন, শামসুল আলম, নাছির উদ্দিন, রবিউল, হালিম, রাসেল, তৈয়ব, রুবেল, জাহেদ, মুন্না, খোকনসহ অসংখ্য নেতাকর্মী। www.amarbangla.tv