চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নজরুল ইসলাম মিয়াজীর গণসংযোগ

আমার বাংলা টিভি ডেস্ক : তরুণ শ্রমিকদের প্রথম ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে র‍্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, সবাই মিলে করবো জোট, খসরু ভাইকে দিবো ভোট” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজীর পক্ষ থেকে র‍্যালী পূর্ব এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মিয়াজী বলেন, তরুণ শ্রমিকদের হাত ধরেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভোটের অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক দলের নেতা আবু বক্কর তপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর শ্রমিক দলের নেতা মো. হেলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরওয়ার আহমদ উল্লাহ, আলমগীর, আনোয়ার হোসেন, আবু তালেব, আবদুল খালেক, থানা প্রতিনিধি মো. রাজু, রিয়াজ, নজরুল ইসলাম, রবি, আরিফ, ফয়সালসহ সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীরা। www.amarbangla.tv

এছাড়াও চট্টগ্রাম ১১ আসনের শ্রমিক দলসহ চট্টগ্রামের ১৬টি থানা ও ৪১টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা র‍্যালী পূর্ব সমাবেশে অংশ নিয়েছে।