আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর কাজির দেউড়ি এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম-৯ নির্বাচনী আসনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের অংশগ্রহণে এ বৈঠকের আয়োজন করা হয়। কাজির দেউড়ি ব্যাটারি গলি এলাকার বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. আবুল হাশেম বক্কর।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা মো. আবুল হাশেম বক্কর বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও কেন্দ্র পাহারার মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব। তিনি ভোটের দিন শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে ভোটাধিকার রক্ষার আহ্বান জানান।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আবদুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, মনোয়ারা বেগম মনি, হাজী মোহাম্মদ আবু ফয়েজ, মো. ইদ্রিস, শাহ আলম, শহিদুল ইসলাম চৌধুরী, শফিক আহমেদ, রফিক সদ্দার, যুবদল নেতা আবুল হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সিনিয়র ও জুনিয়র পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের ১১টি সেন্টার কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। www.amarbangla.tv
