তরুণ শ্রমিকদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের মতবিনিময় সভায় নজরুল ইসলাম মিয়াজি

আমার বাংলা টিভি ডেস্ক : তরুণ শ্রমিকদের প্রথম ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় “চট্টগ্রাম-১১ আসনসহ চট্টগ্রামের সকল আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো”—এমন স্লোগান তুলে ধরা হয়।

শনিবার রাত সাড়ে আটটায় নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক দলের নেতা আবু বক্কর তপন। সভা সঞ্চালনা করেন মহানগর শ্রমিক দলের নেতা মো. হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মিয়াজী বলেন, বর্তমান সময়ে আমরা একটি কঠিন পথ অতিক্রম করছি। আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিভিন্ন দল নানা ধরনের প্রলোভন দেখাতে পারে। এসব লোভে কান না দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভোটের ফলাফলে কোনো অনিয়ম যেন না হয়, সে জন্য সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সরওয়ার আহমদ উল্লাহ, আলমগীর, আনোয়ার হোসেন, আবু তালেব, আবদুল খালেক, থানা প্রতিনিধি মো. রাজু, রিয়াজ, নজরুল ইসলাম, রবি, আরিফ, ফয়সালসহ সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সিনিয়র-জুনিয়র নেতাকর্মীরা। এছাড়া মহানগরের ১৬টি থানা ও ৪১টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশ নেন। www.amarbangla.tv