আমার বাংলা টিভি ডেস্ক : চট্টগ্রাম নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্চয় বড়ুয়া পিপলুর সভাপতিত্বে উদ্বোধন করেন লায়ন রুপম কিশোর বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।
সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু সুমন বড়ুয়া যুগ্ম সচিব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
বাবু স্বরূপ বড়ুয়া সহযোগী অধ্যাপক, কৃষি বিপনন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির মহাসচিব সীমান্ত বড়ুয়া, জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান সজীব বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, অর্থ সম্পাদক লায়ন সুমন বড়ুয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আগামী দিনেও সংগঠনটি তরুণ সমাজকে নৈতিকতা, সম্প্রীতি ও মানবকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
