মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এলাকাবাসীর সাথে নিয়াজ মোহাম্মদ খানের মতবিনিময় সভা

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরীর কদমতলী মহল্লায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি রোধ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও সিডিএ’র সাবেক বোর্ড সদস্য নিয়াজ মোহাম্মদ খান।

প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মোহাম্মদ খান বলেন,
“এলাকাকে নিরাপদ রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যুব সমাজকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি এবং জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সবসময় এলাকাবাসীর পাশে থাকবে। এলাকার লাইট, রাস্তা ও নালা-নর্দমার সমস্যা চিহ্নিত করে আমাকে তালিকা দিন—আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করবো।”

সভায় আরও উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, শামসুল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন বাবু, রমজান আলী, মোঃ হানিফ, সোনামিয়া, আলমগীর বক্স, শাহিদ বক্স, সাগির, বাপ্পী, অনিক, আলাউদ্দিন, শাকিল মুন্না, মোঃ রমিজ উদ্দিন, মাহাবুর রহমান বাবু, শাহরিয়ার আলম, মোহাম্মদ শফিকুল আলম, শের মোহাম্মদ খোকন, মোঃ হাসান, মোঃ ইব্রাহীম, নাছির, জসিম, আলাউদ্দিন রাজু, আক্তার ও মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা কদমতলী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং উন্নয়ন কার্যক্রম জোরদারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। www.amarbangla.tv