রমজান উপলক্ষে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের মানবিক উদ্যোগ

আমার বাংলা টিভি ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন (রেজি: নং–১৬৮৭)। রবিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসা ভবনের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিকদল-এর অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নওশাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন-এর মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রমজান মাস সহমর্মিতা, সংযম ও ত্যাগের মাস। শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে।

তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা আবুল হাশেম বক্কর বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের চালিকাশক্তি। সংগঠনের মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ওমর, মো. জামাল উদ্দিন, আলমগীর, নাছিম, শের মোহাম্মদ, রমজান, আবদুল মাবুদ, নুরুল আমিন, জনি, মশিউর, ইকবাল ও সেলিম; সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম এবং নগর বিএনপি নেতা তানভির মল্লিকসহ আরো অনেকে। www.amarbangla.tv