আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সশস্ত্র সালামের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রথমেই শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর সর্বস্তরের জনগণ পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করে।
ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মরণে পুরো নগরজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের আবহ। www.amarbangla.tv
